Logo
Logo
×

নগরের বাইরে

আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ মে ২০২১, ০৭:০১ পিএম

আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
Swapno

আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রবিবার (৮ মে) রাতে ফতুল্লা থানার পৌষাপুকুর পাড়স্থ টাগারপাড়, কায়েমপুর ফকিরা গার্মেন্টসের পিছনে বিলাশ নগর ও ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লা থানার দেলপাড়া কলেজ রোডের মোঃ হযরত আলীর পুত্র মামুন (৩০), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার কাদিরদা পশ্চিম পাড়ার মোঃ হান্নান তালুকদারের পুত্র ও ফতুল্লা থানার ইসদাইর বুড়ির দোকনের রাজু মহাজনের অটোরিক্সা গ্যারেজের মোঃ রাসেল তালুকদার (৩৫), ফতুল্লা থানার কায়েমপুরস্থ ফকিরা গার্মেন্টস সংলগ্ন শাহিন মিয়ার ভাড়াটিয়া রমজান মিয়ার পুত্র ইব্রাহিম,ফরিদপুর জেলার সদরপুর থানার চর রামনগরের মোঃ হাবিব মোল্লার পুত্র ও পূর্ব  ইসদাইর বুড়ির দোকানের জজ মিয়ার ভাড়াটিয়া সম্রাট আকবর (২৬), ফতুল্লা থানার পূর্ব ইসদাইর বু্ড়ির দোকানের আসাদুজ্জামান মন্ডলের পুত্র রাজু আহম্মেদ (৪০) ও একই থানার কায়েমপুর পূর্বপাড়ার নুরুল ইসলামের পুত্র মোঃআরিফ হোসন (২৫)।

 

এ সময় তাদের কাছ থেকে একটি চোরাইকৃত মাইক্রোবাস (ঢাকা-মেট্রো- চ-১৩-৬৫৭৫), দুটি ব্যাটারী চালিত অটোরিক্সা, একটি ব্যাটারী চালিত মিশুক ও একটি কাটা প্রাইভেট কারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

 

জানা যায়, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ফতুল্লা থানার এস,আই ইমানুর ও এস,আই হুমায়ুন- সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লা থানার পৌষাপুকুর পাড়স্থ টাগারপাড়, কায়েমপুর ফকিরা গার্মেন্টসের পিছনে বিলাশ নগর ও ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা গাড়ি চোর চক্রের মামুন, রাসেল তালুকদার, ইব্রাহিম, সম্রাট আকবর, রাজু আহম্মেদ ও মোঃ আরিফ সহ ৬ জনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের নিকট থেকে একই দিনে রাত ৮ টার দিকে কায়েমপুর ফকিরা গার্মেন্টস ১ নং গেইট সংলগ্ন ডাচ বাংলা বুথের সামনে থেকে চোরাইকৃত মাইক্রোবাস সহ দুটি অটোরিক্সা, একটি মিশুক ও একটি প্রাইভেট কারের কাটা অংশ- যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এস,আই ইমানুর জানান, নিয়মিত ডিউটি করাকালীন সময়ে তারা সংবাদ পান যে কায়েমপুর থেকে রাত ৯ টার দিকে একটি মাইক্রোবাস চুরি হয়েছে।রাত সাড়ে ১২ টার দিকে তাদের নিকট সংবাদ আসে যে ভূইঘর এলাকায় একটি মাইক্রোবাস কেনাবেচা হচ্ছে ।সেখানে গিয়ে তারা ব্যর্থ হলেও একই সোর্সের মাধ্যমে তারা জানতে পারে যে গাড়ী চোর চক্রটি পুলিশ লাইনের বিপীরতে পৌষাপুকুর পাড়স্থ টাগারপাড় এলাকায় অবস্থান নিয়েছে।পরবর্তীতে তারা টাগারপাড় এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মামুন ও রাসেল কে আটক করে।

 

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান এ বিষয়ে জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য।শনিবার রাতে কায়েমপুর হতে চোরাই মাইক্রোবাস সহ তাদের হেফাজত থেকে দুটি অটোরিক্সা, মিশুক ও একটি প্রাইভেট কার কাটা- যন্ত্রাংশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সকলেই পেশাদার গাড়ী চোর চক্রের সদস্য।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন