Logo
Logo
×

নগরের বাইরে

রং নম্বারে পরিচয়, বাসায় ডেকে নিয়ে ধর্ষণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ মে ২০২১, ১১:২০ পিএম

রং নম্বারে পরিচয়, বাসায় ডেকে নিয়ে ধর্ষণ
Swapno

ফতুল্লায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের ঘটনায় হেলাল নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী তরুণী।

 

রোববার (৯ মে) বিকেলে ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করলে পুলিশ হেলালকে গ্রেফতার করে। হেলাল বরগুনা জেলার আমতলী থানার কড়াইবাড়ী গ্রামের শাহিন মিয়ার ছেলে। ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকার আওয়াল মিয়ার বাড়িতে ভাড়ায় থাকেন তিনি।

 

জানা যায়, মোবাইলের রং নাম্বারে পরিচয়ে ওই তরুণীর সঙ্গে হেলালের প্রেমের সম্পর্ক হয়। ভালোবাসার টানে গত ১০ এপ্রিল (শনিবার) সাভার থেকে ফতুল্লায় প্রেমিক হেলালের ভাড়া বাসায় চলে আসেন তরুনী। এরপর থেকে বিয়ের  প্রলোভনে তারা একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে। পরে ৮ মে (শনিবার) তরুণী জানতে পারেন হেলাল বিবাহিত। ওইদিন দুপুরে ঐ তরুণী সাভার চলে যাওয়ার পথে রাজধানীর পোস্তগোলা এলাকায় পৌঁছালে হেলাল তার পথরোধ করে। এসময় তরুণী চিৎকার করলে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন