Logo
Logo
×

নগরের বাইরে

সদ্য প্রয়াত কাউন্সিলর বাবুলের পরিবারের খোঁজ নিলেন মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মে ২০২১, ০৪:৪৬ পিএম

সদ্য প্রয়াত কাউন্সিলর বাবুলের পরিবারের খোঁজ নিলেন মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর বন্দর ২৭ নং ওয়ার্ডের সদ্য প্রয়াত কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে গিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

রোববার (৯ মে) দুপুরে বন্দরের কুড়িপাড়া এলাকায় কাউন্সিলরের বাড়িতে যান। এ সময় মেয়র আইভী প্রয়াত কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের পরিবারের লোকজনের খবর নেন। তার স্ত্রী ও সন্তানদের সাথে কথা বলেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মরহুমের পরিবারের লোকজনের সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

 

মেয়র আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আব্দুল মোতালেব, শরীফ হিরা, হিমেল খান হিমু প্রমুখ। গত ১৯ এপ্রিল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল। কুড়িপাড়া স্কুল মাঠে জানাজা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন