Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কবি বাতেন বাহারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২১, ০৫:০৮ পিএম

বন্দরে কবি বাতেন বাহারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল
Swapno

কবি এম এ বাতেন বাহারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার মদনপুর ইউনিয়নের চানপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রস্তাবিত আলহাজ্ব কবি এম এ বাতেন বাহার ফাউন্ডেশন। নাহিদ বাহার পিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শহীদুল্লাহ মাস্টার, শাহজাহান মোল্লা, ওয়ার্ড মেম্বার খলিলুর রহমান প্রমুখ।
 


প্রসঙ্গত, গত বছরের ৭ মে বৃহস্পতিবার সকালে তিনি ফজরের নামাজ আদায় শেষে বাসায় ফেরার পথে রাস্তায় পড়ে যান। তাকে দ্রুত হাসপতালে নিয়ে গেলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই প্রবীণ কবি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন