Logo
Logo
×

নগরের বাইরে

বক্তাবলীতে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মে ২০২১, ০৯:১৫ পিএম

বক্তাবলীতে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
Swapno

রোটারী ক্লাব অব রিভারসিটি নারায়ণগঞ্জ ও সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরে সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বক্তাবলীর পরগণায় ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বক্তাবলীর রাজাপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দরিদ্র ও অসহায়  মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী বলেন, ধলেশ্বরী তীরের সংগঠনের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকুর প্রচেষ্টায় আজ সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ গ্রামে অনেক বিত্তবান রয়েছে তারাও যদি জিকুর মতো মানুষের পাশে দাড়ায় তাহলে সমাজটা খুব সুন্দর হতো।

 

ধলেশ্বরী তীরের সভাপতি নুরুজ্জামান জিকু বলেন, কানাইনগর ছোবহানিয়া স্কুলে আমরা একটি কমফোর্ট জোন করবো। আমরা বক্তাবলী ইউপি চেয়ারম্যান এবং স্কুল কমিটির সহযোগিতা কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের পাশে দাঁড়াতে পারি।

 

ধলেশ্বরী তীরে সমাজ কল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রিভার সিটি নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট কামরুল ইসলাম, সেক্রেটারি শফিকুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন,  ধলেশ্বরীর তীরে সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক ইকাবাল হোসেন, প্রচার সম্পাদক তুহিন হাসান মামুন, ক্রীড়া সম্পাদক কাউসার মুহিত আকাশ, সদস্য সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন