Logo
Logo
×

নগরের বাইরে

মামুদপুর সোনালী সংসদের উদ্যোগে অটোরিকশা ও হুইল চেয়ার বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মে ২০২১, ০৫:৫০ পিএম

মামুদপুর সোনালী সংসদের উদ্যোগে অটোরিকশা ও হুইল চেয়ার বিতরণ
Swapno

কুতুবপুরে ‘মামুদপুর সোনালী সংসদ’ এর উদ্যোগে অসহায় ও পঙ্গুদের সহায়তার উদ্দেশ্যে অটোরিকশা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সংগঠনের পক্ষ হতে একজন গরীব, অসহায় ও অসুস্থ মানুষকে অটোরিকশা এবং ৩ জন অসহায় পঙ্গু মানুষকে ৩ টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এর আগে পবিত্র রমজান মাসে ৩ ধাপে প্রায় ২৫০ থেকে ২৮০ জন অসহায় গরিব মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে কাপড় ও পাঞ্জাবি বিতরণ করে ‘মামুদপুর সোনালী সংসদ’।

 

সংগঠনের সভাপতি আতাউর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ড. ওয়াজেদুর রহমান, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব‍্যাংক লিমিটেড এর মো. জাকির হোসেনসহ গণ‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ।

 

আরো উপস্থিত ছিলেন সহসভাপতি হোসেন মিয়া, মনির হোসেন মোল্লা ও তারিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, যুগ্ম সম্পাদক জান্নাতুল ইসলাম নাঈম, হাবিবুর রহমান লিথুন, হাসিবুর রহমান মোল্লা, নাঈম ইসলাম, সাকিব ইসলাম ও মো. সজল, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা, ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ সিয়াম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন