Logo
Logo
×

নগরের বাইরে

অয়ন ওসমানের পক্ষে ১১নং ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ মে ২০২১, ০৪:৩০ পিএম

অয়ন ওসমানের পক্ষে ১১নং ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ
Swapno

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র  একেএম অয়ন ওসমানের পক্ষ থেকে মহানগর ১১নং ওয়ার্ডের ২০০ ( দুইশত) অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

বুধবার ( ১২ মে ) দুপুরে শহরের কিল্লারপুলে মহানগর ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জিতু'র সার্বিক তত্ত্বাবধানে এ  ঈদ সামগ্রী বিতরণ করেন মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ। 

 

বিতরণ কালে উপস্থিত ছিলেন, মহানগর ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এড. নুরুল হুদা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আমির হোসেন, সাইফুল হাসান রিয়েল, টিটু শাহ, শাকিব হোসেন রানা, সারোয়ার হোসেন, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাবেদ হোসেন, ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবাশ্বির খালিফ দান, ছাত্রলীগ নেতা চিরনজিৎ, দ্বীপ, আশফিক, রনি প্রমুখ।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন