Logo
Logo
×

নগরের বাইরে

মহানগর ছাত্রদল নেতা ইব্রাহিম বাবুর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ মে ২০২১, ০৪:৫০ পিএম

মহানগর ছাত্রদল নেতা ইব্রাহিম বাবুর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
Swapno

নাসিক ১৭ নং ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আহমেদ বাবু। মঙ্গলবার (১১ মে) নগরীর পাইকপাড়া এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় ছাত্রদল নেতা ইব্রাহিম বাবু বলেন, মহামারী করোনা ভাইরাসের আক্রমণে দিশেহারা পুরো মানব জাতি। বাংলাদেশেও এর ভয়াল থাবা থেকে রক্ষা পায়নি। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে দেশব্যাপী চলছে লকডাউন। আর এই লকডাউন এর কারণে অসহায় দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকল বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন ইফতার উদ্দিন নাজির, সহ সাংগঠনিক সম্পাদক ১৭ নং ওয়াড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইফতার উদ্দিন নাজির, আহমেদ হোসেন, মো. রনি মিয়া, রাজিব কবি, রাতুল সাহা, রাব্বি হোসাইন, মো. মিহিরাব আহমেদ মন্টি, আল আমিন প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন