Logo
Logo
×

নগরের বাইরে

বসুন্ধরা ও রংধনু গ্রুপ এর উদ্যোগে ১০ হাজার পরিবারকে ঈদ উপহার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ মে ২০২১, ০৭:০৯ পিএম

বসুন্ধরা ও রংধনু গ্রুপ এর উদ্যোগে ১০ হাজার পরিবারকে ঈদ উপহার
Swapno

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনুু গ্রুপের নিজস্ব অর্থায়নে ১০ হাজার দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে বসুন্ধরা গ্রুপের পক্ষে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন। 

এসকল খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, ভাতের চাল, পোলার চাল, ডাল, পিয়াজ, সয়াবিন তৈল ও মুরগী।


এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, উপজেলা আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সস্পাদক মোজাম্মেল হক মিলন সহ আরো অনেকে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন