Logo
Logo
×

নগরের বাইরে

ঈদের রাতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ মে ২০২১, ০৩:৫৩ পিএম

ঈদের রাতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার
Swapno

ঈদের রাতে নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক স্বামী নূরুল আলম সবুজ (৫০)’কে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রিপন খন্দকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে গত শুক্রবার (১৪ মে) ঈদের রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশারী এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক ছিলেন। ঘটনার রাতেই নিহতের ছেলে মিলন বাদি হয়ে বাবার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন