Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ মে ২০২১, ০৪:০৫ পিএম

সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২
Swapno

সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর নিচে শিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে।

 


নিহত ব্যক্তিরা হলেন, কুমিল্লার চান্দিনা থানার নোয়াগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা ফয়সাল আহম্মেদ (৩১) ও সেরাজুল ইসলামের ছেলে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক ফয়সাল আরাফাত (৩০)।


এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঈদের ছুটি শেষে সকালে  মোটরসাইকেলে করে কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলেন তাঁরা। পথে কাঁচপুর সেতুর নিচে শিমরাইল এলাকায় পোঁছালে একটি কাভার্ড ভ্যান ইউটার্নে ঘোরানোর সময় তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। ওসি মশিউর রহমান আরও জানান, তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যান ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন