Logo
Logo
×

নগরের বাইরে

সাইনবোর্ড ট্রাফিক বক্সে বোমা আতঙ্ক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ মে ২০২১, ০৬:৫৬ পিএম

সাইনবোর্ড ট্রাফিক বক্সে  বোমা আতঙ্ক
Swapno

বোমা আতঙ্কে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স ঘিরে রেখেছে পুলিশ।

সোমবার বিকাল ৪ টার দিকে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমাসদৃশ একটি বাজারের ব্যাগ দেখে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ বক্স থেকে সরে যান। পরে তিনি বিষয়টি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানান। বর্তমানে পুলিশ ও র‌্যাব সদস্যরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘিরে রেখেছে। 

 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান পিপিএম জানান, বোমা সদৃশ ব্যাগ  দেখে আমরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি কর্ডন করে রেখেছে। ডিএমপির বোম ডিস্পোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন