Logo
Logo
×

নগরের বাইরে

প্রেমিককে বিয়ে করতে না পেরে আত্মহত্যা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ মে ২০২১, ০৮:২৩ পিএম

প্রেমিককে বিয়ে করতে না পেরে আত্মহত্যা
Swapno

ফতুল্লার মুসলিমপাড়া এলাকায় প্রেমিককে বিয়ে করতে না পেরে জাকিয়া আক্তার (১৫) নামের এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

 

সোমবার (১৭ মে) দুপুরে ফতুল্লার পাগলা মুসলিমপাড়া এলাকায় দুদু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পটুয়াখালীর টেকেরখালী গ্রামের রাজমিস্ত্রি আবু ইউসুফ মিয়ার একমাত্র মেয়ে এ জাকিয়া আক্তার।

 

আরো জানা যায়, মুসলিমপাড়া এলাকায় দুদু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন রাজমিস্ত্রি আবু ইউসুফ ও চা-পান দোকানি আব্দুল মান্নান। ইউসুফের মেয়ে জাকিয়া ও মান্নানের ছেলে নাজমুলের (২০) প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। তারা দুজনেই বিয়ের জন্য পরিবারকে চাপ প্রয়োগ করলেও কোনো পক্ষই রাজি হয়নি। সেই অভিমানের জের ধরেই বিষ পান করে আত্মহত্যা করে জাকিয়া। 

 

পরে তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকিয়াকে মৃত ঘোষণা করেন।

 

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আমরা এ ঘটনা জানতে পেরেছি তবে, এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন