Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ মে ২০২১, ০৫:৩১ পিএম

সোনারগাঁয়ে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
Swapno

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বুধবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় তারা এ কর্মসূচী পালন করেন।
 
এসময় বক্তব্য দেন- সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, প্রথম আলোর সোনারগাঁ প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আল আমিন তুষার সহ আরও অনেকে। সাংবাদিক নেতারা এসময় রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দৈনিক নবচেতনা ও চ্যানেল টি ওয়ানের সোনারগাঁ প্রতিনিধি হাবিবুর রহমান সহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন