Logo
Logo
×

নগরের বাইরে

বিপুল ইয়াবাসহ রাজমিস্ত্রী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ মে ২০২১, ০৯:৩৯ পিএম

বিপুল ইয়াবাসহ রাজমিস্ত্রী গ্রেফতার
Swapno

সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকা থেকে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ সোহেল (৩৩) নামের এক রাজমিস্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

মঙ্গলবার (১৮ মে) রাত ৮টায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ৫১ হাজার ৭০০ টাকা ও দুটি মোবাইলও জব্দ করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোহেল উপজেলার ভারগাঁও এলাকার আব্দুল মজিদর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী। পেশার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আর্থিকভাব লাভবান হতে সে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করতো। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন