Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে মেয়রের আলোয় আলোকিত কাউন্সিলররা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ মে ২০২১, ০৬:০২ পিএম

সিদ্ধিরগঞ্জে মেয়রের আলোয় আলোকিত কাউন্সিলররা
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর আলোয় আলোকিত স্বিদ্ধিরগঞ্জের কাউন্সিলররা। তারা নিজেরাই বলছেন, মেয়র আইভী তাদের এলাকায় এতো উন্নয়ন করেছেন যে আগামী নির্বাচনে তাদের বিজয় নিশ্চিত। সিদ্ধিরগঞ্জে মোট বারো জন কাউন্সিলর রয়েছেন আর এই বারো কাউন্সিলরের মাঝে তিনজন মহিলা কাউন্সিলর আর নয়জন পুরুষ কাউন্সিলর। তাদের মাঝে একজন মহিলা কাউন্সিলর এবং তিন জন পুরুষ কাউন্সিলরের সাথে দৈনিক যুগের চিন্তার এই প্রতিনিধির আলাপ হয়।

 

ওই মহিলা কাউন্সিলর বলেন, মেয়র আইভী আমাদের মাথার তাজ। তিনি গোটা এশিয়া মহাদেশেই একজন মডেল মেয়র। তার মানে প্রানে শুধু কাজ আর কাজ। তিনি গত দশ বছরে সিদ্ধিরগঞ্জে এতো উন্নয়ন করেছেন যে এখন আর তেমন কোনো উন্নয়ন বাকী নেই। তিনি নারায়ণগঞ্জবাসীর জন্য একজন আশির্বাদ হিসাবে আমি মনে করি। তাই আগামী নির্বাচনে আমি জয়ী হই বা না হই, মেয়র যেনো আবারও নির্বাচিত হন।

 

এছাড়া আমরা যখনই যে সমস্যা নিয়ে মেয়রের কাছে গিয়েছি তখনই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই সমস্যার সমাধান করেছেন। তার মতো এতন সৎ ও ন্যায় পরায়ন জনপ্রতিনিধি আর কয়জন আছে আমার জানা নেই। আমি কেবল এটাই জানি যে আইভী অত্যন্ত কর্মঠ, সৎ এবং পরিশ্রমী একজন মেয়র। তাই আমি অন্তর থেকে তার মঙ্গল কামনা করি। আরো মনে করি নারায়ণগঞ্জবাসীর স্বার্থে তার বার বার নির্বাচিত হওয়া দরকার।


এ বিষয়ে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, আসলে এ বিষয়ে আমার কিছু বলতে হবে বলে আমি মনে করি না। আপনারা সকলেই জানেন মেয়র আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় কি পরিমাণ উন্নয়ন কাজ করেছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের এমন কোনো ওয়ার্ড নেই যেখানে ব্যাপক উন্নয়ন হয় নাই। আমি আমার এলাকার কথা বলতে গেলে বলতে হয় আমি শুধু বলেছি আর তিনি করেছেন। যেখানে রাস্তা করার মতো কোনো অবস্থা ছিলোনা সেখানেও রাস্তা হয়েছে। নতুন নতুন বহু রাস্তা করেছি আমরা। রাস্তার পাশে নির্মান হয়ে ডিপ ড্রেন। এক কথায় এলাকাকে একটি পরিকল্পিত উন্নত এলাকা হিসাবে গড়ে তোলা হয়েছে।


এ বিষয়ে বিএনপি দলীয় একজন কাউন্সিলর বলেন, মেয়র আইভী এবার গোটা সিদ্ধিরগঞ্জ জুড়েই ব্যাপক উন্নয়ন করেছেন। অনেকে আমাকে বিএনপির কাউন্সিলর বলেন। যদিও আমি এখন আর কোনো দলীয় রাজনীতি করি না। তবে মেয়র আইভীকে বিএনপি আর আওয়ামী লীগ এসব দেখেন নি। তিনি সব জায়গায় সমান উন্নয়ন করেছেন। তিনি যেখানে যা প্রয়োজন তাই করেছেন। তাই এলাকাবাসীর পক্ষ্য থেকে আমি তার কাছে কৃতজ্ঞ। আসলেই তিনি সুযোগ্য এজন মেয়র। তাই আগামী দিনে আমি কাউন্সিলর হই বা না হই আইভী যেনো মেয়র হন। 


প্রসঙ্গত, স্বিদ্ধিরগঞ্জের সব কয়টি ওয়ার্ডে এবার উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন মেয়র আইভী। শুধু তাই নয় এসব উন্নয়ন কাজ তিনি বার বার পরিদর্শন করেছেন। নিজে সরেজমিন গিয়ে নিজের চোখে দেখে এবং অনেক সময় সেখানে বসে থেকে কাজ তদারক করেছেন। এছাড়া তিনি সিদ্ধিরগঞ্জ খালের সৌন্দর্য্য বর্ধনে একটি মেঘা প্রকল্প বাস্তবায়ন করছেন। এই খালের উপর তিনি নির্মাণ করছেন ছয়টি ব্রিজ। খালের দুই পাশে নির্মাণ করছেন ওয়াকওয়ে এবং খালের পাড়ে বৃক্ষ রোপনের ব্যাবস্থা করছেন। তাই এসব কাজ শেষ হলে একেবারে পাল্টে যাবে গোটা এলাকার চেহারা।

ফলে মেয়র আইভীর উন্নয়নে সিদ্ধিরগঞ্জের মানুষ অবিভুত। ফলে এবার এই উন্নয়নের সুফল ভোগ করবেন বর্তমান কাউন্সিলররাও। তাই বলা হচ্ছে মেয়র আইভীর আলোয় এখন আলোকিত তার কাউন্সিলররাও। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন