Logo
Logo
×

নগরের বাইরে

১৮৩ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ মে ২০২১, ০৯:৫৭ পিএম

১৮৩ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে রুবেল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১। শুক্রবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় থেকে ১৮৩ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

  
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটককৃত রুবেল নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত বিভিন্ন মাদক দ্রব্যসহ ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসাই তার একমাত্র পেশা। পরস্পর যোগসাজশে তিনি এ মাদক ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন


র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব নিয়মিত এ অভিযান পরিচালনা করে আসছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন