Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত-২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ মে ২০২১, ০৭:১১ পিএম

কাঁচপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত-২
Swapno

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় শনিবার সকালে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে উল্টো পথে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হুমায়ুন কবির (৪২) ও ফারুক হোসেন (৩২) নামের এম্বুলেন্সের  দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত হুমায়ুন কবির কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকার বাড়ি এলাকার জানু মোল্লার ছেলে ও ফারুক হোসেন একই এলাকার আব্দুস সালাম এর ছেলে।

 

স্থানীয়রা জানান, পণ্যবাহী ট্রাকটি রহিম স্টিল মিলের সামনে ইউটান থেকে উল্টোপথে মদনপুরের দিকে যেতে থাকে। একপর্যায়ে এটি নয়াবাড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে আসলে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে রাস্তার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই রোগীর সঙ্গে আসা একজন ও হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, কুমিল্লার তিতাস উপজেলা এলাকা থেকে শনিবার ভোরে ছেড়ে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স এবং কাঁচপুর নয়াবাড়ী এলাকায় সামনে উল্টো দিক থেকে আসা পণ্যবাহী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা রোগীর স্বজন মো. হুমায়ুন কবির ঘটনাস্থলেই মারা যান।

 

অন্যদিকে মদনপুর বারাকা হাসপাতালে নেওয়ার পর ফারুক হোসেন নামের আরেকজনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। রোগীসহ আহত হন কমপক্ষে ৩জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা । পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন