Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুরে ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় আগুন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ মে ২০২১, ১০:২২ পিএম

কাঁচপুরে ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় আগুন
Swapno

কাঁচপুর নয়াবাড়ি এলাকায় নিটিংডাইং এন্ড প্রিন্টিং কারখানায় গ্যাসের রাইজারে আগুন লেগে ৫ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (২২ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াবাড়ি এলাকায় ভোরের কোন এক সময় কোন স্পার্ক থেকে গ্যাসের রাইজারে আগুন লেগে গেলে তা নেভাতে গিয়েই ৫ শ্রমিক দগ্ধ হন বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ পরিচালক (২) মোহাম্মদ তানহারুল ইসলাম। ৫ জন অগ্নিদগ্ধরা হলেন-বশির, মেহেদী, আলম, নাসির ও হেভেন চাকমা।

 

প্রত্যক্ষদর্শী, ডাইংয়ের কর্মকর্তা ও স্থানীয়দের বরাত দিয়ে মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, ভোরে কারখানাটির গ্যাসের রাইজারে আগুন লাগার সংবাদে আমরা গিয়ে আগুন নেভাই। এসময় আগুনে কেউ দগ্ধ আছে কিনা জানতে চাইলে তারা আমাদের জানায় কেউ দগ্ধ নেই।

 

পরে আবার আগুন লাগার সংবাদে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ৫ জন দগ্ধ আছে এবং তারা আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছে। পরে তাদের আল-বারাকা হাসপাতালে পাঠানো হলে সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন