Logo
Logo
×

নগরের বাইরে

তিন হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক ১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ মে ২০২১, ০৯:১৪ পিএম

তিন হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক ১
Swapno

সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে তিন হাজার ৩৬০ লিটার চোরাই ডিজেলসহ মো. জাকির হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১১।  এসময় একটি মিনি কাভার্ডভ্যান ও একটি পিকআপও জব্দ করা হয়। সোমবার (২৪ মে) দুপুর র‌্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৩ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা ও সকালে ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় র‌্যাব। এসময় চোরাই ডিজেলসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. জাকির হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে জ্বালানী তেল সংগ্রহ করে তা বিক্রি করতেন বলেন স্বীকার করেছেন। এ বিষয়ে মামলা পক্রিয়াধীন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন