Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে অজ্ঞাত কারনে যুবকের আত্মহত্যা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ মে ২০২১, ০৯:০৫ পিএম

বন্দরে অজ্ঞাত কারনে যুবকের আত্মহত্যা
Swapno

বন্দরে অজ্ঞাত কারনে কেরি পোকার ঔষধ সেবন করে ইয়াছিন (২৮) নামে যুবক আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় ঢাকা প্রোএ্যাকটিভ ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মৃত্যু বরণ করে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে মিলন মিয়া বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

 

জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেনদী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে ইয়াছিন মিয়ার মা-বাবা বেঁচে না থাকার সুবাদে সে একই জেলার একই থানার টেঙ্গারচর এলাকার ইমান আলীর বাড়ীতে ছোটকাল থেকেই বসবাস করে আসছে। এর ধারাবাহিকতায় গত ২৩ মে রোববার তার শশুরবাড়ী বন্দর উপজেলার গকুলদাশেরবাগ এলাকায় বেড়াতে আসে।

 

পরে ২৪ মে সোমবার দুপুরে খাবার খেয়ে পুনরায় তার বাড়ীতে ফিরে অসুস্থ্যবোধ করে। পরে বাড়ীর লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা প্রোএ্যাকটিভ ম্যাডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিসাধীন অবস্থায় রাতে সে মৃত্যু বরণ করে। কর্তব্যরত চিকিৎসক জানায়, কেরী পোকার ঔষধ সেবন করার কারনে তার মৃত্যু হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন