Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে স্বামী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ মে ২০২১, ০৫:০৪ পিএম

ফতুল্লায় স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে স্বামী
Swapno

ফতুল্লায় তানজিদা আক্তার পপি (২৫) নামের এক গৃহবধুকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করেছে তার স্বামী হীরা চৌধুরী (৩০)। বুধবার (২৬ মে) ভোরে সদর উপজেলার পূর্ব লামাপাড়া এলাকায় একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনায় ঘটে। পপি বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আলী আশরাফের মেয়ে এবং ঘাতক হীরা চৌধুরী ফতুল্লার পূর্ব লামাপাড়ার ওমর চৌধুরী তুহিনের পুত্র।

 

তারা স্বজনদের অভিযোগে, পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করেছে পাষন্ড স্বামী। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল। এর আগেও সে স্ত্রীকে মারধর করেছে। তাদের ঘরে তুষাত (১০) ও তোয়াফ (৬) নামক দুটি পুত্র সন্তান রয়েছে।

 

এ বিষয়ে অফিসার ইনচার্জ  (ওসি) মো. রকিবুজ্জামান জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী হীরা চৌধুরীকে আটক করা হয়েছে। এছাড়াও মামলা দায়েরের প্রস্ততি চলছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন