Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবাসহ হাবিব গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ মে ২০২১, ১১:১০ পিএম

বন্দরে ইয়াবাসহ হাবিব গ্রেপ্তার
Swapno

বন্দরে  হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক মাদক ব্যবসাযীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় বন্দর উপজেলার ধামগড়স্থ মহসিন মিয়ার গ্যারেজের সামনে থেকে ১৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক আমিনুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-২২(৫)২১। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব ধামগড় এলাকার মৃত কামিজ উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাবিবকে মাদক মামলায় বুধবার সকালে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন