Logo
Logo
×

নগরের বাইরে

একই এলাকায় দ্বিতীয় পাম্প বসানোর উদ্যোগে অন্য এলাকায় দুর্ভোগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ মে ২০২১, ০৭:২২ পিএম

একই এলাকায় দ্বিতীয় পাম্প বসানোর উদ্যোগে অন্য এলাকায় দুর্ভোগ
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের এনায়েতনগর, আইলপাড়া ও তাঁতখানা এলাকায় প্রায় ২২ হাজার মানুষের বসবাস। ওই এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে পানি সংকট চলছে। মানুষের ভোগান্তি দূর করতে নাসিক একটি পানির পাম্প বসানোর জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। কিন্তু এ পাম্পটি পানির জন্য কষ্টকরা ঐ তিন এলাকায় না বসিয়ে বসানো হচ্ছে একই ওয়ার্ডের ধনকুন্ডা এলাকায়। কিন্তু ধনকুন্ডা এলাকায় একটি পানির পাম্প আগে থেকেই রয়েছে। এ নিয়ে পুরো ৮ নং ওয়ার্ড এলাকার জনসাধারণদের মাঝে চলছে নানা আলোচনা, সমালোচনা।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধনকুন্ডা এলাকায় পাম্প স্থাপনের কাজ শুরু করেছে নাসিক। যে স্থানে নতুন পানির পাম্প বসানো হচ্ছে তার থেকে ৩০০ মিটার দুরত্বে আরেকটি সচল পাম্প রয়েছে। এনায়েতনগর এলাকার বাসিন্দা শরীফ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে পানির সমস্যা আমরা ভোগ করছি। এই এলাকায় পানির পাম্প না বসালে আমাদের ভোগান্তি দূর হবে বলে মনে হয় না। তিনি আরো জানান, পাঠানটুলি কবরস্থানের পাশে একটি পাম্প আছে। কিন্তু সেটা অধিকাংশ সময় নষ্ট থাকে।  

 

আইলপাড়া এলাকার নাজমা বেগম জানান, খাবার পানি ও গোসলের পানির জন্য তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন থেকে। বেশিরভাগ সময় খাবার পানি কিনতে হয় বলেও জানান তিনি। অন্যান্য এলাকায় না বসিয়ে একই এলাকায় দুই পাম্প বসানোর বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেন, পাম্প  কোন নির্দিষ্ট এলাকার জন্য নয়। এটা পুরো ৮ নং ওয়ার্ডের জন্য দেওয়া হয়েছে। যেখানে পাম্প স্থাপন করা হবে, সেটা নাসিকের নিজস্ব জায়গা বলেও জানান তিনি। এ বিষয়ে কথা বলতে চাইলে নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ফোন বন্ধ পাওয়া যায়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন