Logo
Logo
×

নগরের বাইরে

৬০ গার্মেন্টস শ্রমিকের বিরুদ্ধে মামলা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ মে ২০২১, ০৯:৫৬ পিএম

৬০ গার্মেন্টস শ্রমিকের বিরুদ্ধে মামলা
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাসেল গার্মেন্টস নামে একটি রফতানিমুখী পোষাক কারখানায় হামলা, ভাংচুর, মারধর ও লুটপাটের অভিযোগে ৬০ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মালিক পক্ষ।

 

বৃহস্পতিবার (২৭ মে) ঘটনার পাঁচদিন পর গার্মেন্টসের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি দায়ের করা হয়।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টসে গত ২৩ মে শ্রমিকরা ভাতার টাকার জন্য বিক্ষোভ করেন। মালিক পক্ষের দাবি ওই সময় কারখানার কয়েকজনকে মারধর করে ব্যাপক ভাংচুর চালায় শ্রমিকরা। এসময় কারখানা থেকে কয়েকটি ল্যাপটপ চুরি করে এবং ভাঙচুর করে বিশাল ক্ষতি সাধন করে শ্রমিকরা । ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন