Logo
Logo
×

নগরের বাইরে

জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জুয়াড়ি আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ মে ২০২১, ০৮:৪৯ পিএম

জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জুয়াড়ি আটক
Swapno

বন্দরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সিপিএসসি একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে ।

 

শুক্রবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সিনিয়র এএসপি প্রণব কুমার। এর আগে ভোরে বন্দর উপজেলার কামতাল এলাকার একটি জুয়ার আস্তানা হতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে  নগদ ১৬ হাজার ১৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

আটকরা হলেন- মো. রজব আলী (৩৫), আ. মতিন (৪৫), মো. তোরাব হোসেন (৩৬), মো. রবিউল­াহ (৫০), আ. বারেক (৪৮), মো. জাহাঙ্গীর হোসেন (৪০), আমির হামজা (৫৮)।

 

সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, একটি সংঘবদ্ধ চক্র বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার কামতাল এলাকায় জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। এসময় নগদ ১৬ হাজার ১৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম  প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন