Logo
Logo
×

নগরের বাইরে

গোগনগর ২নং ওয়ার্ডে ড্রেনেজ কাজের উদ্ধোধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ মে ২০২১, ১০:০৩ পিএম

গোগনগর ২নং ওয়ার্ডে ড্রেনেজ কাজের উদ্ধোধন
Swapno

সদর ধানাধীন গোগনগর ইউনিয়ণ পরিষদের ২নং ওয়ার্ডের পূর্ব মসিনাবন্দ (গাউছুল আযম মসজিদ গল্লি) সাবেক হামিদা মেম্বারের বাড়ি হইতে হোসেন মিয়ার বাড়ি পর্যন্ত এল,জি,এইচপি প্রকল্পের ২২০ফুট পাকা ড্রেনেজ কাজের উদ্ধোধন করেছেন গোগনগর ইউনিয়ণ পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নূর হোসেন সওদাগর এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হাজী মোক্তার হোসেন সুকুম। শনিবার (২৯ মে) দুপুরে গোগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ পাকা ড্রেনেজ কাজের উদ্ধোধন করা হয়।

 

গোগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার হাজী মোক্তার হোসেন সুকুম এ সময় জানান, অত্র এই এলাকায় এতোদিন পানি নিস্কাসনের জন্য কোন ড্রেন ছিলনা। অত্র এলাকায় ৩”শ টির মত পরিবার বসবাস করেন। বৃষ্টি হলে পানি মারিয়ে এলাকাবাসি এই রাস্তায় চলচল করতো। এল,জি,এইচপি প্রকল্পের মাধ্যমে এই ড্রেনটি নির্মাণ কাজ শুরু হলো। ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে এ কাজ সম্পন্ন হবে। বর্তমানে এই রাস্তায় ইট সোলিং করা হয়েছে ভবিষ্যতে আর সি.সি. ঢালাই করে রাস্তাটি আরো সুন্দর ভাবে চলাচলে যোগ্য করে তোলা হবে।

 

স্থানীয় এলাকাবাসি তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করে জানান, অত্র ২নংওয়ার্ডের হাজী মোক্তার হোসেন সুকুম আমাদের এতোদিনের কষ্ট লাগব করলেন। ড্রেনটি হওয়ায় আমরা অত্যান্ত খুশি। আমরা বিশ্বাস করি অত্র ওয়ার্ডের সকল প্রকার উন্নয়ণ মূলক কাজে তিনি আমাদের পাশে আছেন এবং থাকবেন। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী নির্বাচনে আমরা তাকে পূণরায় নির্বাচিত করবো।

 

এ সময় উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ণ পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নূর হোসেন সওদাগর, গোগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাতীয় পার্টির নেতা মোঃ কবির হোসেন, জাতীয় পার্টিার ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক  আব্দুল আলী সহ এলাকার গণ্য মান্য ব্যাক্তি বর্গ সহ  প্রমূখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন