ফতুল্লায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ মে ২০২১, ১০:৪৭ পিএম
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে ফতুল্লার ডিআইটি মাঠে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
ফতুল্লা থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. তৈমুর আলম খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফতুল্লা থানা বিএনপির আহবায়ক এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন বাবুল, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক বোরহান ব্যাপারী, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন রবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক এস,এম দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের সদস্য আবু সুফিয়ান মিলন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রদীপ সাহা, থানা স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল হাসান লিটন, জেলা ছাত্রদল নেতা সাগর সিদ্দিকি, সাবেক ছাত্রদল নেতা শাহজাহান আলী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশীদ, মামুন, ফতুল্লা ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহিন, সৈয়দ মিশু, মাকসুদ মাসুম, সেলিম, হযরত সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।


