Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় র‌্যাবের হাতে ৫ জুয়াড়ি গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ মে ২০২১, ১১:৩৭ পিএম

ফতুল্লায় র‌্যাবের হাতে ৫ জুয়াড়ি গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পাঁচজন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৯ মে) দিবাগত রাত ১২টায় উপজেলার পূর্ব দেলপাড়া এলাকায় জুয়ার আস্তানা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৬ হাজার ৯৯৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. সাহাব উদ্দীন (৪৫), মো. আনোয়ার হোসেন (৪৩), মো. মমিন (৪০), মো. ফারুক মিয়া (৩৫) ও মো. রফিক (৩৫)।

রোববার (৩০ মে) দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-১১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, একটি সংঘবদ্ধ চক্র ফতুল্লা থানাধীন পূর্ব দেলপাড়া খোদাই বাড়ি এলাকার জনৈক মো. বাবুল মিয়ার বাড়ির সামনে ফাঁকা জায়গায় বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত জুয়া খেলায় অংশ নিতো। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধিন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন