Logo
Logo
×

নগরের বাইরে

ইয়াবা বিক্রির দায়ে পুলিশ ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ মে ২০২১, ১১:৪৫ পিএম

ইয়াবা বিক্রির দায়ে পুলিশ ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

ডেমরা থানার এএসআই ইমাম উদ্দিনের ইয়াবা ট্যাবলেট বিক্রির দায়ে মাদক ব্যবসায়ী নাসির সহ ঐ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাইকাশারী বাগমারা এলাকায় ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। এসময় একশ নব্বই পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


এ ঘটনায় রোববার (৩০ মে) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা (মামলা নং ৪৭) দায়ের করে র‌্যাব-১০। দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এর আগে শনিবার দুপুরে তাদেরকে আটক করে রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব-১০। 


মামলা সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসিরকে ইয়াবাসহ গ্রেফতারের পর সে স্বীকার করে ডেমরা থানার এএসআই ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছে। ইয়াবা ট্যাবলেট এর মালিক এএসআই ইমাম উদ্দিন। নাসিরের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, আসামীদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন