Logo
Logo
×

নগরের বাইরে

ছেলেকে হত্যার অভিযোগে মা পলাতক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ মে ২০২১, ০৯:০৭ পিএম

ছেলেকে হত্যার অভিযোগে মা পলাতক
Swapno

সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় নাজমুস সাকিব নাবিল (২০) নামের এক মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে তার মা নাসরীন আক্তারের (৪৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা যায়।

 

সোমবার (৩১ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাবিল মারা যান। নিহত নাজমুস সাকিব নাবিল দারুননাজাত কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।

 

জানা যায়, রোববার (৩০ মে) রাত ৯টায় নাবিলের বাবা বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পান। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে ঘরে প্রবেশ করে নাবিলকে আহত অবস্থায় দেখেন।তাৎক্ষনিক তাকে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন