Logo
Logo
×

নগরের বাইরে

জিয়ার মৃত্যুবার্ষিকীতে সোনারগাঁ উপজেলা যুবদলের দোয়া ও আলোচনা সভা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ মে ২০২১, ১০:৫৫ পিএম

জিয়ার মৃত্যুবার্ষিকীতে সোনারগাঁ উপজেলা যুবদলের দোয়া ও আলোচনা সভা
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের দিক নির্দেশনায় সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদিপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থতা কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমীর হোসেন, সদস্য মোঃ আলমাস, সন্মান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল খন্দকার, নোয়াগাঁ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতাউর রহমান, জামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পনির হোসেন মিন্টু, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, সদস্য সচিব মোঃ পরশ, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মাছুম সিকদার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী, সদস্য নূর হোসেন সহ উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ গণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন