Logo
Logo
×

নগরের বাইরে

বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের উদ্যোগে জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ জুন ২০২১, ০৯:২৬ পিএম

বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের উদ্যোগে জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম  শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বক্তাবলী ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার খিচুরি বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার ( ৩ জুন ) দুপুরে ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকাযয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। পরে অসহায় দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমানের ঘোষণা শুনে দেশের আপামর মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং নয় মাসের লড়াই সংগ্রাম শেষে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলো। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশের মানুষ যখন একদলীয় বাকশালী শাসনে অতিষ্ঠ হয়ে গিয়েছিলো, তখন মেজর জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের হারিয়ে যাওয়া মৌলিক অধিকার ফিরিয়ে  দিয়ে ছিলেন।

 

তারা আরো বলেন, বর্তমানেও সেই বাকশালী শাসকগোষ্ঠী ক্ষমতা  কুক্ষিগত করে দেশের মানুষের ভাতের অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিযেছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিযে দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। আর এজন্যেই স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় তাকে কারাগারে দিন কাটাতে হয়েছে। বর্তমানে তিনি এক প্রকার বন্দি জীবন যাপন করছেন এবং বিনা চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুও দিকে এগিয়ে যাচ্ছেন। তাই আর ঘরে বসে থাকার সময় নেই। দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে দিতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আর সে লক্ষ্যে সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

 

বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ছলিমুল্লাহ হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন মেহেদী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান, বিশেষ বক্তা সদস্য সচিব আমিনুল ইসলাম, বিশেষ অতিথি এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. মাহমুদুল হক আলমগীর, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধান , সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম খান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন যুবদলের আহবায়ক আমির হোসেন বেপারী, সদস্য সচিব নজরুল ইসলাম প্রধান প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন