Logo
Logo
×

নগরের বাইরে

নৌ-আইন অমান্য করে ট্রলার চালু, ২৩ মালিককে জরিমানা

Icon

ফাইল ছবি

প্রকাশ: ০৪ জুন ২০২১, ০৯:১৮ পিএম

নৌ-আইন অমান্য করে ট্রলার চালু, ২৩ মালিককে জরিমানা
Swapno

রূপগঞ্জে আইন অমান্য করে ট্রলার চালুর অভিযোগে ২৩ জন মালিককে ৯ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৪ জুন) র‌্যাব -১১ এর সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৃহস্পতিবার (৩ জুন) কাঞ্চন ব্রিজ এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় নৌ-আইন অমান্য করে ট্রলার চালুর দায়ে ২৩ জন ট্রলার মালিককে আটক করে তাদের জরিমানা করা হয়।

 

আটককৃতরা হলেন- মো. রাজ মিয়া (৩২), হরমুজ সরকার (৪০), মো. আউয়াল মিয়া (৩২), রফিকুল ইসলাম (৩২), শিকুল ইসলাম (৩৬), মো. আরমান আলী (৩৭), মো. সূর্য (৩২), মো. নান্না মিয়া (৩২), সান্ত মিয়া (৩২), কামাল (৩২), সোহেল মিয়া (২৯), মো.ইউনুস (৩৫), সাব্বির (৩৩), লিয়াকত ফকির (৩৩), মঞ্জুরুল আলম (২৮), আমির হোসেন ভূঁইয়া (৩২), মো. শরিফুল (৩৯), বাবু মিয়া (৩২), তৌহিদ (৩০), বিল্লাল (৩৫), ইসমাইল সাধু (২৯), মিজানুর রহমান (৩৯) ও বাদল মিয়া (২৯)।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন