Logo
Logo
×

নগরের বাইরে

নারায়ণগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ জুন ২০২১, ০৯:১০ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ও প্রাণীসম্পদ অফিস ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী  প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । এসময়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা দিনব্যাপী  প্রাণীসম্পদ প্রদর্শনীর স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন এবং খামারীদের খোঁজ খবর নেন।

 

শনিবার ( ৫ জুন ) নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর হাটখোলা বড় মসজিদ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বিভিন্ন ডেইরী ফার্ম ও খাবারীরা উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড় , ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী নিয়ে প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন। দিনব্যাপী  প্রাণীসম্পদ প্রদর্শনী শেষে ডেইরী ফার্ম ও খাবারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আখতার, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান ভূঁইয়া, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. কবির উদ্দিন আহমেদ, সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার মো. তাইজুল ইসলাম, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহরিয়ার সালমা, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, নারায়ণগঞ্জ সদর ডেইরী ফার্মার'স এসোসিয়েশনের সভাপতি আব্দুর কাদের ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. জসিম সরকার প্রমুখ।

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন