Logo
Logo
×

নগরের বাইরে

সদর থানা আওয়ামীগের উদ‍্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ জুন ২০২১, ০৯:৪৭ পিএম

সদর থানা আওয়ামীগের উদ‍্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ
Swapno

নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর  জন্মশতবার্ষিকী ও মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫জুন) বিকেলে সদর থানাধীন গোগনগর ইউনিয়নের তাজেক প্রধান বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই বৃক্ষরোপন কর্মসূচী। 

 

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ ফজর আলীর সার্বিক তত্বাবধানে  নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির আহম্মেদ এর সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক  এড. আবু হাসনাত শহীদ মোঃ বাদল।

 

অনুষ্ঠানে সঞ্চালনায় করেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন, আরও উপস্থিত ছিলেন,  আওয়ামীলীগ  নেতা মো: আলী  নূর মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এস, এম, মোসলেউদ্দিন আহমেদ, নাজির হোসেন ফকির, বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক হাতেম, গোগনগর ইউনিয়ণের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ সৈয়কত হোসেন, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ তোফাজ্জল হোসেন, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার লিপি, শিপলু, আলহাজ্ব সৈয়দ হোসেন, মোস্তফা কামাল সহ গোগনগর ইউনিয়ণ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। 

 

বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে তাজেক প্রধান বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কয়েকটি বৃক্ষ রোপন করেন এবং ৫০০টি বিভিন্ন জাতের বৃক্ষ এলাকাবাসীর  মাঝে বিতরণ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন