Logo
Logo
×

নগরের বাইরে

শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের উদ্যোগে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ জুন ২০২১, ১০:৩৬ পিএম

শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের উদ্যোগে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
Swapno

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের দিক নির্দেশনায় শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের  উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

শনিবার ( ৬ জুন ) দুপুরে শম্ভুপুরা ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়ে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থতা কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয় এবং রান্না করা খাবার বিতরণ করা হয়। 

 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে ও  সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়ার সঞ্চালনায় এবং সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আবুল হোসেন সরকার, নুরুজ্জামান সরকার, পীর মোহাম্মদ, সবুজ মোল্লা, সালাম, দ্বীন মোহাম্মদ,

 

শম্ভুপুরা ইউনিয়ন যুবদল নেতা এমদাদ, সোহেল ভান্ডারী, জুয়েল সরকার, গফুর সরকার, রাসেল, ফরিদ, ফখরুদ্দীন, সোহেল,  উজ্জ্বল, শাকিল, মাসুম, সোলায়মান, সোহরাব, সেলিম, শাকিল,  নুর ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা তরিকুল ইসলাম সরকার, যুবরাজ, মাসুদ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন