Logo
Logo
×

নগরের বাইরে

না ফেরার দেশে মীর সোহেলের বাবা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ জুন ২০২১, ১০:৫৭ পিএম

না ফেরার দেশে মীর সোহেলের বাবা
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর পিতা মীর মোজামেল আলী ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন) করেছেন।

 

শনিবার (৪ জুন) দুপুর পৌনে তিনটায়  ফতুল্লা থানা গেইটের বিপরীতে  নিজ বাস ভবন প্রিয় ভবনে বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৮০। মৃত্যকালে ৩ ছেলে ও ৪ মেয়ে, নাতি- নাতনী সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

 

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন । আওয়ামীলীগের  এ নেতার বাবার মৃত্যুতে ফতুল্লাঞ্চলের আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী সহ দলমত নির্বিশেষে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজের জানাযা আজ শনিবার এশার নামাজের পর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত  হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন