Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ জুন ২০২১, ১০:৫৪ পিএম

ফতুল্লায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
Swapno

ফতুল্লায় বিপু চক্রবর্তী (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রোববার (৬ জুন) সকাল সোয়া ৭টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার ঠাকুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নগরীর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত বিপু চক্রবর্তী ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার ঠাকুর বাড়ির বিনয় চক্রবর্তীর পুত্র।


বিষয়টি নিশ্চিত করার জন্য যোগাযোগ করলে ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রকিবুজ্জামান জানান, না, তো কই আজকে? না না না। কে মারা গেছে? আমিতো সারাদিনই মিটিংয়ে ছিলাম। আমি আসলাম কেবল। আমি দেখি। আপনার এসআই হুমায়ুন কবির (২) এ ঘটনার বিষয়ে জানিয়েছে বললে তিনি জানান, এসআই বললে তো বলেই দিছে। তবে আমারে আবার রিপিট করে জিজ্ঞেস করেন কেন? আমিতো বললাম আমি বাইরে ছিলাম। আমি না জিজ্ঞেস করে আপনাকে বলবো কেমনে? আমি আগে জেনে নেই।


তবে, এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির (২) বলেন, সকাল সোয়া ৭টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার ঠাকুর বাড়ির থেকে ঝুলন্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করেছি। আমি জানতে পেরেছি ছেলেটির মানসিক সমস্যা ছিলো। এর আগেও নাকি একবার এরকম আতœহত্যার চেষ্টা করেছিলো। এ বিষয়ে আপনাদের অফিসার্স ইনচার্জকে জানিয়েছিলেন কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, জানবেনা কেন? তাকে এ বিষয়ে জানিয়েছি। যদিও তখন সে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভায় ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন