Logo
Logo
×

নগরের বাইরে

ইজিবাইকের ধাক্কায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ জুন ২০২১, ০৯:১৬ পিএম

ইজিবাইকের ধাক্কায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় সুমন নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) রাত সাড়ে ৮টায় ফতুল্লার মুকুন্দ ঘোষ মিষ্টির দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহত সুমন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের চর গোপালপুর গ্রামের মিলন জমাদ্দারের পুত্র। ফতুল্লায় শাহজাহানের চিড়ার মিলে লেবার হিসেবে কাজ করতেন তিনি। তার চার বছরের একটি শিশু সন্তান রয়েছে।

 

স্থানীয়রা জানান, সোমবার রাতে কাধে মই নিয়ে সড়ক পারাপার করছিলেন সুমন। তাৎক্ষণিক বেপরোয়া গতিতে আসা একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর জখম হয় সুমন।


পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া নিয়ে গেলে সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ ইসলামিক হার্ট সেন্টারে স্থানান্তর করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় কৌশলে পালিয়ে যায় ইজিবাইক চালক। তবে, ঘাতক ইজিবাইকটিকে আটক করেছে স্থানীয় জনতারা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন