Logo
Logo
×

নগরের বাইরে

ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৮:০৬ পিএম

ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Swapno

সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ই জুন (শুক্রবার) দুপুরে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা হোসেন আলী মেম্বারের বাড়ির পাশের ডোবা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়ার আইলপাড়ায় আওয়ামী লীগ নেতা আলী হোসেনের বাড়ির পাশে একটি পরিত্যক্ত ডোবায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই খলিলুর রহমান জানান, যুবকের পড়নে রয়েছে কালো প্যান্ট ও ব্লু টি শার্ট । লাশটি পচে মূখ মন্ডল ফোলে যাওয়ায় এখনও যুবকের পরিচয় জানা যায়নি।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন