Logo
Logo
×

নগরের বাইরে

ভায়েরার কিলঘুষিতে ভায়রা খুন!

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ জুন ২০২১, ১২:০৩ এএম

ভায়েরার কিলঘুষিতে ভায়রা খুন!
Swapno

রূপগঞ্জে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ভায়রার লাথি ও কিলঘুষিতে ইউসূফ সরকার (৮০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার তারাব পৌরসভার পবনকুল এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত ইউসূফ সরকার উপজেলার মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।

 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভায়েরা দেলোয়ার  হোসেনের সঙ্গে ইউসূফ সরকারের পারিবারিক বিষয়াদি নিয়ে ঝামেলা চলে আসছিল। এর জের ধরে সকাল ১০ টার দিকে এসব নিয়ে ভায়েরা দেলোয়ার হোসেনের সঙ্গে ইউসূফ সরকারের বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ইউসূফ সরকারকে অন্ডকোষ ও শরীরের বিভিন্ন স্থানে লাথি, কিল, ঘুষি দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ইউসূফ হোসেনকে পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পরে বিকেল ৩ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।  রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, পবনকুল এলাকায় একবৃদ্ধকে লাথি, কিল, ঘুষিতে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ইন্সপেক্টর গুলজার গিয়েছিলেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

 

স্থানীয় ও নিহতের ছেলের বরাতে জানা গেছে, ওই বাড়িতে এধরণের উচ্চবাচ্য হয়েছিল। পরে সেখানে ওই বৃদ্ধ পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে বাকী তথ্য পাওয়া যাবে।  


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন