Logo
Logo
×

নগরের বাইরে

স্ত্রী পরকীয়া সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৯:৫৪ পিএম

স্ত্রী পরকীয়া সইতে না পেরে স্বামীর আত্মহত্যা
Swapno

স্ত্রীর পরকীয়া  সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী। সোমবার বিকালে বন্দর উপজেলার চিড়ইপাড়া কলোনীর শ্বশুড় বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে । এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামরা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত মোস্তাকিন মোল্লা (৩০) নড়াইল জেলার সদর থানার কালাম মোল্লা মিযার ছেলে। 

 

এলাকাবাসী সূত্রে জানাগেছে, নড়াইল জেলা সদর এলাকার মো. কালাম মোল্লার ছেলে মোস্তাকিন মোল্লার সাথে বন্দর উপজেলার মুছাপুর ইউপির চিড়ইপাড়া কলোনী এলাকার জাহাঙ্গীর মিয়ার মেয়ে রিমি বেগম (২৩) তৃতীয় বিয়েতে আবদ্ধ হয়। তাদের সংসার জীবনে একটি মেয়ে সন্তান রয়েছে। ইতি মধ্যে স্ত্রী রিমি বেগম পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। এই সন্দেহে সোমবার বিকালে স্ত্রী মোবাইল ফোনে কোনো ব্যক্তির সঙ্গে ভাব ভঙ্গিতে কথা বার্তা শুনে স্বামী মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় স্ত্রী মোবাইল ফোন নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এতে স্বামী অভিমান করে ঘরের আড়ার সঙ্গে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

 

পরে স্থানীয়রা তাকে ডাকাডাকি করলেও সাঁড়া না পেয়ে ঘরে উকি দিয়ে দেখে ঘরের ভেতরে লাশ ঝুলছে। তারা ঘরের ভেন্টিল্যাটার  ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লাশ নামিয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষনা করেন। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সুজন হক জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। কেন আত্মহত্যা্ করেছে তা এখন বলা যাচ্ছে না। আমাদের তদন্ত অব্যহত রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন