Logo
Logo
×

নগরের বাইরে

ধামগড় ইউনিয়নের ৪টি গ্রামে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ জুন ২০২১, ১০:২৭ পিএম

ধামগড় ইউনিয়নের ৪টি গ্রামে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Swapno

বন্দরে ভ্রাম্যমান আদালত ধামগড় ইউনিয়নের ৪ টি গ্রামের প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন  করেছে। সোমবার (১৪ জুন) দিনব্যাপী অভিযান চালিয়ে এ সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বন্দর উপজেলা সহকারি কমিশনার ভ‚মি (এসিল্যান্ড) আসমা সুলতানা নাসরিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। এ সময়  ২৫মিটার অবৈধ পাইপ লাইন তুলে ফেলা হয়। 

বন্দর উপজেলা সহকারি কমিশনার ভ‚মি (এসিল্যান্ড) আসমা সুলতানা জানান, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৪টি গ্রামের বাসিন্দারা অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রান্নাবান্নার কাজে গ্যাস ব্যবহার করছিল।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চাপাতুলি, নয়ামাটি, বাংটি ও গোলদাশেরবাগ পর্যন্ত ৫ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলীসহ বন্দর  থানার পুলিশ  উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন