Logo
Logo
×

নগরের বাইরে

হীরাঝিল একতা সংঘ`র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ জুন ২০২১, ১০:৩৯ পিএম

হীরাঝিল একতা সংঘ`র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন 'হীরাঝিল একতা সংঘ'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (১৩ জুন) সিদ্ধিরগঞ্জের তাজমহল রেস্টুরেন্টে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

 

সন্ধ্যায়  এ অনুষ্ঠানে হীরাঝিল একতা সংঘ'র সকল সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই কেক কাটা হয়। পরে রাতে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এসময় সংগঠনের সদস্যরা গত তিন বছরের কার্যক্রমের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যত কার্যক্রম নিয়েও সভা করা হয়। 

 

এ বিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয়ক মনোয়ার হোসেন বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় শুধুমাত্র হীরাঝিল একতা সংঘ'র সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ভবিষ্যতে আরো বড় পরিসরে এ আয়োজন করার কথাও জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন