Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:০৯ এএম

সোনারগাঁয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ
Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের পর  অজ্ঞাত স্থানে দুইদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন বন্ধুর বিরুদ্ধে। বুধবার (১৬ জুন) দুপুরে উপজেলার বাগবাড়িয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর বাবা সোনারগাঁ থানায় মামলা করেন।

 

জানা গেছে, ওই স্কুলছাত্রী সোমবার (১৪ জুন) সদাই করতে মুদি দোকানে যান। এসময় স্থানীয় পেচাইন গ্রামের আম্বর আলীর ছেলে রমজান আলী, জাকারিয়া, রাউৎগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রায়হান ও আবু তালেবের ছেলে মেহেদী হাসান মিলে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন ওই স্কুলছাত্রীর বাবা মামলা করেন। পরে বুধবার দুপুরে বাগবাড়িয়া কবরস্থান এলাকায় ওই ছাত্রীকে রাস্তায় ফেলে যায় অপহরণকারীরা। খবর পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন