নানা বাড়িতে বেড়াতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ জুন ২০২১, ১১:২৭ পিএম
বাবার সঙ্গে ঘুরতে বের হয়ে ট্রাকচাপায় আব্দুল্লাহ আল স্বাদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শাসনগাঁয়ের বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ট্রাকসহ সোহাগ নামের এক শ্রমিককে আটক করে স্থানীয়রা। পরে দুপুর ১২টায় ট্রাকসহ সোহাগকে থানায় নিয়ে যায় পুলিশ। নিহত আব্দুল্লাহ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার বাটি চন্দ্রপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে।
জানা যায়, পরিবার নিয়ে শ্বশুরবাড়ি ফতুল্লার রহমান গামেন্টস সংলগ্ন বাড়িতে বেড়াতে আসি। ছেলে আব্দুল্লাহকে নিয়ে রিকশায় ঘুরতে বের হই। বনশ্রী এলাকায় পৌঁছালে বক্তাবলীমুখী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এসময় আব্দুল্লাহ ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।


