মোহাম্মদ আলীর সুস্থতা কামনায় রূপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ জুন ২০২১, ০৯:৪১ পিএম
জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী’র সুস্থতা কামনায় রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। শনিবার (১৯ জুন) রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আতিকুর রহমানের সভাপতিত্বে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের নিকট নেওয়াজ বিতরণ করা হয়।
এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আমান উল্লাহ আমান, তারাবো পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আক্তার হোসেন, দাউদপুর ইউনিয়ন কমান্ডার তমিজ উদ্দিন, গোলাকান্দাইন ইউনিয়ন কমান্ডার আলাউদ্দিন, কাঞ্চন পৌরসভা কমান্ডার ডাঃ শাহজাহান, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল ফয়েজ, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, আঃ সামাদ, মজিদ গাজী, সিরাজ সরদার, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন ও সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।


