Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় স্কুল মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ জুন ২০২১, ০৯:২৮ পিএম

ফতুল্লায় স্কুল মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
Swapno

ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় হৃদয় (২৫) নামক এক যুবকের রক্তমাখা লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রোববার (২০জুন) বিকেলে হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে এ লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১জনকে আটক করা হয়েছে। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ।

 

জানা গেছে, নিহত হৃদয় হাজীগঞ্জ উচাবাড়ির এলাকার খোকন মিয়ার পুত্র। তিনি বিভিন্ন বাসা বাড়ীতে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতো। বেলা ১২টার দিকে এলাকায় ছড়িয়ে পড়ে প্রাইমারি স্কুল মাঠে একজনের লাশ পড়ে রয়েছে। এ খবরে উৎসুক লোকজন স্কুলে ভিড় করে। একপর্যায়ে স্বজনরা এসে লাশটি হৃদয়ের বলে শনাক্ত করে।


নিহত হৃদয়ের বড় ভাই রনি জানান, শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে বাসা থেকে বের হয় হৃদয়। এরপর রাতে আর বাসায় ফিরেনি।পরে রোববার সকালের দিকে আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারে তার ভাইয়ের মৃতদেহ স্কুলের মাঠে পরে রয়েছে। সে তখন গিয়ে দেখতে পায় যে স্কুল মাঠের পানিতে তার ভাইয়ের নিথর দেহ পড়ে রয়েছে। তার ভাই হত্যাকান্ডের শিকার হয়েছে বলে দাবি করেন তিনি।


ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুর ৩টায় সংবাদ পেয়ে তিনিসহ ঘটনাস্থলে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ যানা যাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন