Logo
Logo
×

নগরের বাইরে

নৌকা প্রতীক বরাদ্দ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: আব্দুল হাই

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ জুন ২০২১, ০৯:৪৬ পিএম

নৌকা প্রতীক বরাদ্দ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: আব্দুল হাই
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, নৌকা প্রতীক বরাদ্দ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাইরে কারও ক্ষমতা নেই। যারা দলের জন্য নিবেদিত প্রাণ সৎ ও যোগ্য ব্যক্তিকে বিবেচনা করে দলীয় মনোনয়ন দেয়া হবে। আর মনোনয়ন বেচা-কেনা হয়। নৌকার মনোনয়ন কিনে আনার মতো টাকা কারও হয়নি। 

 

গতকাল গোগনগর ইউনিয়নের সৈয়দপুর ফকিরবাড়ীতে জসিম উদ্দীন আহমেদের ব্যবস্থাপনায় আয়োজিত নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযােদ্ধা মোহাম্মদ আলীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্টানে আসা সকলেই আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জসিম উদ্দীন আহমেদকে মনোনয়ন দেয়ার দাবী জানালে জেলা সভাপতি উপরোক্ত মন্তব্য করেন।

 

সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দীন আহমেদ সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এসময় অসুস্থ বীর মুক্তিযােদ্ধা মোহাম্মদ আলীর সুস্থতা কামনায়  দোয়া করা হয়। এছাড়াও  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের জন্যও দোয়া করা হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন